Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিরোজপুরে গ্রামীণ নারী দিবস উপলক্ষে মিডিয়া ব্রিফিং

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১৭:২৬

প্রযুক্তি সহিংসতা প্রতিরোধে বিশেষ অবদান রাখায় ১২জনকে সম্মাননা প্রদান করা হয়। ছবি: সারাবাংলা

পিরোজপুর: ‘প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা: প্রতিরোধ, প্রশমন এবং করণীয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে পিরোজপুরে এক মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল আমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা এবং সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্য সচিব জিয়াউল আহসান। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক মনিকা আক্তার ও জ্যেষ্ঠ সাংবাদিক অ্যাডভোকেট মাহামুদ হোসেন।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, প্রযুক্তির অপব্যবহারের কারণে নারীর প্রতি নতুন ধরনের সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় অনলাইন হয়রানি ও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রোধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রযুক্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও নারীদের প্রশিক্ষণের ওপর জোর দেন।

এসময় বিভিন্ন ইউনিয়নের চারজন পুরুষ ও আটজন নারী প্রযুক্তি-নির্ভর সহিংসতা প্রতিরোধের অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানের শেষাংশে প্রযুক্তি সহিংসতা প্রতিরোধে বিশেষ অবদান রাখায় ১২জনকে সম্মাননা প্রদান করা হয়।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো