Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যবসায়ী নেতা লাবুকে কোপাল সন্ত্রাসীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ১৫:২৮ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৭:০২

আহত জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম মোস্তফা লাবু। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম মোস্তফা লাবুকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে বাসায় ফেরার পথে শহরের ভিক্টোরিয়া রোডে সন্ত্রাসী হামলার শিকার হন তিনি।

জানা গেছে, বুধবার সন্ধায় শহরের শহিদ মিনারে সদ্য প্রয়াত জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের শোকসভায় অংশ নেন আবুল কালাম মোস্তফা লাবু। সেখান থেকে সাধারণ গ্রন্থাগারে প্রয়োজনীয় কাজ শেষে অটো রিক্সাযোগে বাসার উদ্দেশ্যে রওনা হন। ভিক্টোরিয়া সড়কে আপ্যায়ন হোটেলের সামনে পৌঁছালে দুটি মোটর সাইকেলে করে আসা ছয় সন্ত্রাসী তার উপর হামলা চালায়। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। খবর পেয়ে টহল পুলিশের সদস্যরা লাবুকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

বিজ্ঞাপন

আবুল কালাম মোস্তফা লাবু জানান, এর আগেও সন্ত্রাসীরা তার উপর দুইবার হামলা করেছে। এসব ঘটনায় থানায় মামলাও হয়েছে। একটি মামলায় আদালতে নারাজি দেওয়ার পর পিবিআই তদন্ত করছে। এ মামলার আসামীরাই গতকাল তাকে কুপিয়ে আহত করেছে বলে ধারনা করছেন তিনি।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহমদ জানান, বুধবার রাতে ঘটনার সঙ্গে সঙ্গে খবর পেয়ে টহল পুলিশের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে পুলিশ ইতিমধ্যে তদন্ত কাজ শুরু করেছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো