Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে বিএডিসি বীজ ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ১৩:২৯

বিএডিসি বীজ ডিলারদের মানববন্ধন। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: প্রান্তিক কৃষকদের সুবিধার্থে একই দোকানে সার ও বীজ বিক্রয়ের অনুমতি প্রদানের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন শেষে স্মারকলিপি জমা দিয়েছেন জেলা বিএডিসি বীজ ডিলাররা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিএডিসি বীজ ডিলার টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলার বিএডিসি বীজ ডিলাররা অংশগ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন-জেলা বীজ ডিলার অ্যাসোসিয়েশনের আহবায়ক মো. আরিফুর রহমান, যুগ্ন আহবায়ক বিপ্লব হোসেন, সদস্য সচিব গোলাম কিবরিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১০ সালের নীতিমালা অনুযায়ী বীজ ডিলার এক বছর পর সার ডিলারে রূপান্তরিত হতে পারবে। কিন্তু দীর্ঘসময় ধরে সারের ডিলারশিপ পাননি তারা। সারের ডিলারশিপ পেলে একই জায়গা থেকে সার ও বীজ কেনা যাবে, ফলে কৃষকরাও উপকৃত হবে। কৃষকদের সারের জন্য তখন আলাদা আলাদা দোকানে যাওয়ার প্রয়োজন হবে না। কৃষকের চাওয়া-পাওয়া যেহেতু বিএডিসির মানসম্মত বীজ ডিলাররা পৌঁছে দেন, তাই যদি একই দোকান থেকে বীজ ও সার সরবরাহ করা হয়, তাহলে কৃষকরা ভোগান্তি থেকে মুক্তি পাবে।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, প্রধান উপদেষ্টার কাছে তাদের একটাই দাবি কৃষকের সুবিধার্থে বিএডিসির বীজ ডিলার থেকে সার ডিলারের নিবন্ধন যেন দ্রুত বাস্তবায়ন করা হয়।

মানববন্ধন কর্মসূচি পালন শেষে প্রধান উপদেষ্টার বরাবর জেলা প্রশাসক মারফত স্মারকলিপি প্রদান করেন বীজ ডিলাররা ।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর