Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লালমনিরহাটে অটোরিকশা উলটে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ১৪:০১ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৬:১৬

লালমনিরহাট: ‎লালমনিরহাটের আদিতমারীতে অটোরিকশা উলটে ধান ক্ষেতে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

‎শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার মহিষখোঁচা-আদিতমারী সড়কের আনসার খার পুকুর পার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন- মহিষখোচা দক্ষিণ বালাপাড়া, ব্রমত্তর এলাকার মৃত তোফায়েলুর রহমানের ছেলে আতাউর রহমান বকুল (৫২) এবং মহিষাশহর এলাকার আজিজার রহমানের ছেলে আতিকুল ইসলাম (৩০)।

‎জানা গেছে, শনিবার ১২টার দিকে মহিষখোচা থেকে আদিতমারী উপজেলাগামী একটি অটোরিকশা আনসার খার পুকুর পার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে নিচু একটি ধান ক্ষেতে পড়ে। এতে ঘটনাস্থলেই অটোর নিচে চাপা পড়ে আতিকুল ইসলামের মৃত্যু হয়। এ সময় বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত অবস্থায় আতাউর রহমান বকুলকে রংপুর মেডিকেলে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

‎আদিতমারী থানার উপ পরিদর্শক রেজাউল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো